পশ্চিবঙ্গের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ১১টার নাগাদ করিমপুরের পিপুলখোলা নামক অঞ্চলে এক বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটে।
জানা যায়, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোপের ভিতর ফেলে দিয়েছে একদল যুবক । পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক মারধর করা হয়। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। দিল্লির কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এর আগেও এমন ঘটনা একাধিক বার ঘটেছে। ঘটনার সময় পুালিশ কোথায় ছিল? কেন বাধা দিল না? ভয় পেয়েই হামলা করেছে তৃণমূল।’ জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা তৃণমূলও।
(তথ্যসূত্রঃ আনন্দ বাজার পত্রিকা)
লিংক…
https://youtu.be/v8DzCJGYBlg
(16)

