Site icon changetv.press

বেগম জিয়ার ‘ভুয়া জন্মদিনে’ উপহার পাঠিয়ে চীনা দূতাবাসের দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ভুয়া জন্মদিন’ পালন অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার পাঠানোর পর দুঃখ প্রকাশ করেছে চীনা দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বিষয়টিকে ‘ভুল’ বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় চীনা দূতাবাসে বিষয়টি উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মন্ত্রণালয়কে চীনা দূতাবাস জানায়, তারা বিষয়টির সংবেদনশীলতা ধরতে না পেরে ‘ভুলটি’ করেছে এবং এ নিয়ে তাদের পক্ষে যথেষ্ট গবেষণা করা হয়নি। চীনা দূতাবাস এ জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে বিষয়টিতে সতর্ক থাকবে বলেও জানিয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, তাদের দেশের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করা হয় এবং বছরের পর বছর ধরে তারা এ চর্চা করে আসছে। জন্মদিনে বিএনপি চেয়ারপারসনের কাছে ‘নিয়মিত’ এ শুভেচ্ছা পাঠানো হলেও তারা ‘ভুয়া জন্মদিনের’ বিষয়টি সম্পর্কে অবগত ছিল না।

কূটনৈতিক সূত্রটি জানায়, জন্মদিনে তারা সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ফুল পাঠিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

(0)

Exit mobile version