Site icon changetv.press

বৃষ্টি স্পর্শ করতে পারে না যে দ্বীপকে…

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ১৩টি দ্বীপের মধ্যেই রয়েছে বালট্রা নামের একটি দ্বীপ। আকাশ থেকে বৃষ্টি ঝরলেও এক ফোঁটা পানিও স্পর্শ করতে পারে না এই দ্বীপকে।

অদ্ভুত বিষয়টি হলো যে বৃষ্টি হলেও এক ফোঁটা ঝরে পড়ে না এখানে। সব বৃষ্টির পানি দ্বীপের উপর দিয়ে চলে যায়। এখানে প্রতিদিনই বিকেলের পর বৃষ্টি নামে কারণ এটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ।

দ্বীপ জুড়ে নেই কোনো গাছ বা লতা-গুল্ম। এমনকি নাবিকদের কম্পাস এখানে এলে আর নড়ে না, স্থির হয়ে যায় অদ্ভুতভাবেই। আবার দ্বীপ পেরোলেই সব স্বাভাবিক। মানুষ বেশিক্ষণ এখানে থাকলে নিজেকে হারিয়ে ফেলতে থাকে। মস্তিষ্ক কাজ করাও বন্ধ করে দেয় এখানে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানে বাসা বাঁধে মার্কিন সেনারা। তারাও এখানকার প্রকৃতিতে এমন কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল। তবে এখনো জাহাজ বা প্লেন হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি।

(0)

Exit mobile version