বৃটেনের অধীনে থাকতে পারে না স্কটল্যান্ড: স্কটিশ ফার্স্ট মিনিস্টার
Scottish National Party (SNP) leader and Scotland's First Minister Nicola Sturgeon poses with SNP's newly elected MPs during a photo call outside the V & A Museum in Dundee, Scotland on December 14, 2019. - Prime Minister Boris Johnson called on Britons to put years of bitter divisions over the country's EU membership behind them as he vowed to use his resounding election victory to finally deliver Brexit next month. (Photo by NEIL HANNA / AFP)
‘স্কটল্যান্ড’ বৃটেনে বন্দি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন। বিবিসির এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইচ্ছার বিরুদ্ধে ইউনিয়নে বন্দি থাকতে পারে না স্কটল্যান্ড।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে একটি দ্বিতীয় গণভোটের আয়োজনের ক্ষমতা দিতে অস্বীকার করতে থাকলে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রতি জনসমর্থন বাড়বে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।-খবর গার্ডিয়ান অনলাইনের।
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) এই নেতা জানান, যুক্তরাজ্য অখন্ডভাবে একটি ইউনিয়ন হিসাবে থাকতে চাইলে সেটি কেবল সম্মতির ভিত্তিতেই হতে পারে। যুক্তরাজ্য সরকার যদি মনে করে থাকে গণভোটকে না বলে দিলেই বিষয়টি এখানে থেমে যাবে তাহলে ভুল করবে।
গত বৃহস্পতিবার বৃটেনের ভোটে স্কটল্যান্ডে ভাল ফল করেছে এসএনপি। গোটা যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী জনসনের দল যত না ভোট পেয়েছে সে হিসাবে স্কটল্যান্ডে এসএনপি সেখানকার ভোটারদের ভোট পেয়েছে বেশি।
এসএনপি নেতা স্টারজেন বলেন, স্কটিশ ভোটাররা টোরিদেরকে প্রত্যাখ্যান করেছে। ব্রেক্সিটকে না বলেছে। তাতে এটা পরিস্কার যে, আমরা আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই নিতে চাই।