Site icon changetv.press

বুয়েট শিক্ষার্থীদের ১৩-১৪ অক্টোবর আন্দোলন শিথিল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান আন্দোলন শিথিল করা হয়েছে দু’দিন।

বুয়েট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা স্থগিতের দাবি জানালেও আজ সে দাবি থেকে সরে এসেছেন। তারা জানান, ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং গতকালের দেওয়া ৫ দফা দাবির বিষয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখে আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছেন তারা। জানিয়েছেন, এই দু’দিন তারা ক্যাম্পাসে অবস্থান করবেন। কিন্তু ভর্তি পরীক্ষার পরিবেশ বজায় রাখবেন এবং পরীক্ষার্থীদের সহায়তা করবেন।

শনিবার আড়াইটায় শহীদ মিনার প্রাঙ্গণে একটি প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫-তম ব্যাচের মাহমুদুর রহমান সায়েম ঘোষণা দেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, প্রধানমন্ত্রী প্রথম থেকে বিষয়টি তদারকি করছেন ফলে দ্রুত অপরাধীর বিচারিক প্রক্রিয়ায় নেয়া হয়েছে। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

(9)

Exit mobile version