Site icon changetv.press

বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ – সকল দাবী মেনে নেয়ার আশ্বাস

নীতিগতভাবে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন বুয়েট উপাচার্য।

আন্দোলনকারীদের টানা কয়েকদিন আন্দোলন ও আল্টিমেটামের পরেই তাদের সাথে বৈঠকে বসে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেল ৫ টার পরে আন্দোলনকারীদের সাথে ভিসি আবরার হত্যাকান্ডের বিষয়ে বৈঠকে বসে এ আশ্বাস দেন বলে জানা যায়।

তবে বৈঠকে ভিসি এসে দুঃখ প্রকাশ করেন এবং সকল দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। তিনি জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার আশ্বস্ত করেছে। বলেন বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ, অতিতের ঘটনা তদন্ত করে বিচার করা ছাড়াও অন্যান্য সকল দাবী মেনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত ১৯ ছাত্রকে তদন্ত সাপেক্ষে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে ভিসি আন্দোলনকারীদের সাথে বৈঠকের সময় এ কথা জানান।

এছাড়াও এ বৈঠকে আবরার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় থেকে বিচারের যাবতীয় ব্যয় বহন ও আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথা বলেন।

(14)

Exit mobile version