Site icon changetv.press

বুয়েটের রাস্তায় বুয়েটের সাবেক ছাত্রদের বিক্ষোভ

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বিচারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উত্তাল বুয়েটের ক্যাম্পাস। এতে যোগ দিয়েছেন অভিভাবক ও বুয়েটের সাবেক শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে বুয়েট ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের আলাদা আলাদা কর্মসূচি পালন করতে দেখা গেছে।

বুয়েটে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মৌন মিছিল করেছেন সাবেক শিক্ষার্থীরা। ‘ভয় নেই, আমরা আছি তোমাদের সাথে’, ‘এই মৃত্যু উপত্যকা আমার বুয়েট’, ‘বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিলে যোগ দেন সাবেক শিক্ষার্থীরা।

অপরদিকে ‘বুয়েট হোক আমার সন্তানের অভায়শ্রম’, ‘আমার সন্তানের জন্য বুয়েটের হল হবে নিরাপদ স্থান’- এমন শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে যোগ দিতে দেখা যায় অভিভাবকদের।

(9)

Exit mobile version