আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসঙ্ঘ ও বিশ্ব নেতৃবৃন্দের বিশেষ আমন্ত্রণেই প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘে গেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশকে যেভাবে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এ সকল গল্প বিশ্বনেতৃবৃন্দ তার কাছে শুনতে চেয়েছেন।’
শনিবার দুপুরে ঢাকায় মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
(0)

