Site icon changetv.press

বিশ্বের সেরা ৬ নান্দনিক ব্যাটসম্যানের তালিকায় সৌম্য

বর্তমান সময়ের ব্যাটসম্যানদের থেকে ৬ জন নান্দনিক ব্যাটসম্যান বেছে নিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হার্ডহিটিং ওপেনার সৌম্য সরকার।

শচীন টেন্ডুলকারের কাভার ড্রাইভ দেখলে যেমন চোখ আরাম পেত, ব্রায়ান লারা, সাঈদ আনোয়ারও ছিলেন তেমনই ব্যাটিং শিল্পী। বাংলাদেশের সৌম্য সরকার এবার উঠে এসেছেন নান্দনিক ব্যাটসম্যানদের এই তালিকায়। সৌম্যর ব্যাট ‘সুইং’ বিশ্বের যে কোন বাঁহাতি ব্যাটসম্যানদের থেকে আলাদা। হাত ও চোখের সমন্বয়ে সদ্য বিবাহিত এই তরুণের জুড়ি নেই।

ক্রিকইনফোর তালিকায় আরও আছেন, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ভারত অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার কুসল মেন্ডিস। এই তালিকা তৈরির সময় আলোচনায় ছিলেন বাংলাদেশের আরেক নান্দনিক ব্যাটসম্যান লিটন দাস। টাইমিং ও কবজির কাজে লিটন দাসও দুর্দান্ত। তার ব্যাটিং দেখলেও হা করে তাকিয়ে থাকতে হয়। তবে ভোটাভুটিতে সৌম্য তাকে ছাড়িয়ে যাওয়ায় সেরা ৬ জায়গা করে নেয়।

(21)

Exit mobile version