Site icon changetv.press

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় বজ্রপাত

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে ধরা হয় দুবাইয়ের ‘বুর্জ খলিফা’কে। সুউচ্চ এ ভবনের টানে দুবাইতে প্রতিনিয়তই আসেন অসংখ্য পর্যটক। আকাশছোঁয়া এ ভবনের উপর বজ্রপাত হলে কেমন হবে সে দৃশ্যটা?

ফটোগ্রাফার জোহাইব আঞ্জুমের ক্যামেরায় ধরা পরলো সে বিরল দৃশ্য! শুক্রবার (১০ জানুয়ারি) সেই ছবিটি পোস্ট করে তিনি লিখেন, আল্লাহ এ মুহূর্তটি তৈরি করেছেন। দুবাইয়ে গত শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ডাকছে মেঘ। এমন আবহাওয়া দুবাইয়ে দেখা যায় না বললেই চলে।

কিন্তু ফটোগ্রাফার জোহাইবের ভাগ্য ভালো, তিনি দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পেয়েছেন এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে বজ্রপাত হওয়ার মুহূর্তটিরও সাক্ষী হতে পেরেছেন।

সেই দৃশ্য দেখে ক্যামেরাবন্দী করতে দেরি করেন নি তিনি। বুর্জ খলিফার মাথায় বাজ পড়ার ছবিটি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করা মাত্র মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়।

(41)

Exit mobile version