Site icon changetv.press

বিশ্বজুড়ে আরও সাড়ে ৩ হাজার করোনায় মৃত্যু

বিশ্বজুড়ে প্রতিদিনি বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা । ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়েছে আরও সাড়ে ৩ হাজার । এনিয়ে মোট আক্রান্ত সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৬ লাখ ৬২ হাজারের বেশি।

প্রাণঘাতী এই মহামারীতে ইতালিতে সর্বোচ্চ ৮৮৯ জন প্রাণ হারিয়েছেন । দেশটিতে ১০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা; আক্রান্ত ৯২ হাজারের বেশি। প্রতিবেশি স্পেনেও একদিনে মারা গেছেন ৮৪৪ জন।

এদিকে, দ্রুতগতিতে ভাইরাস বিস্তার হচ্ছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে এরইমধ্যে এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। যাদের বেশিরভাগই নিউইয়র্ক, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার অধিবাসী।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১৫ জনের। নতুন করে ১৯ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চল বর্তমানে মহামারির করোনা সংক্রমণের শিকার।

(20)

Exit mobile version