Site icon changetv.press

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘ আট মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী।

এর মধ্যে বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই শিল্পী। কিন্তু করোনার এই সময়ে লকডাউনের কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। শিল্পীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল সিঙ্গাপুরের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসছেন এন্ড্রু কিশোর।

ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস বলেন, দাদা এখন বেশ ভালো আছেন। দেশে ফেরার জন্য ছটফট করছেন। আগামীকাল না, আমি জানি কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইটে উনি দেশে আসছেন।

উল্লেখ্য, কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান এই সংগীতশিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে তার ক্যানসারের চিকিৎসা চলছে।

(0)

Exit mobile version