Site icon changetv.press

বিশেষ পান, দাম ৭০০ টাকা !

অনেকেই তো আগুন পান, মিষ্টি পানসহ বিভিন্ন স্বাদের পান খেয়েছেন। এবার না হয় সোনার পান খেয়ে দেখুন।

এই পানের বিশেষত্ব হলো, এতে মেশানো থাকে সোনা। এ কারণেই এতো দাম। সম্প্রতি দিল্লির কনট প্লেসের এক নারী পান বিক্রেতা অভিনব এই পান তৈরি করে আলোচনায় এসেছেন। এই পানের দাম ৭০০ টাকা। অবাক করা বিষয় হলেও সত্যিই।

সোনার এই মিষ্টি পান তৈরিতে ব্যবহার করা হয়- চুন, নারকেল, মৌরি, গোলাপের পাপড়ির চাটনি, এলাচ, দারুচিনি, চেরি ফল, খেজুর এবং মিষ্টি চাটনি। তারপর একটা সোনার পরত দেওয়া হয় পানের গায়ে।

পান বানানো শেষ হলে কয়েকটি চেরি ফল দিয়ে সাজানো হয় পানটি। এর দাম পড়বে ৬০০ রুপি অর্থাৎ ৬৮৭ টাকা। প্রায় ৭০০ টাকার বিনিময়ে আপনি এই অভিনব পান মুখে পুরতে পারেন।

ইয়ামু পঞ্চায়েত জানান, বিশেষ এই সোনার পানে ব্যবহৃত সব উপাদনই স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খেলে আপনি যেমন মিষ্টি স্বাদ উপভোগ করবেন; ঠিক তেমনি শরীরও এর উপকারিকতা টের পাবে।

শুধু সোনার পরত মিশিয়ে ক্ষান্ত নন পান বিক্রেতা। তিনি নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে ব্যস্ত। চকোলেট পান, স্ট্রবেরি পানসহ নানা ফ্লেভারের পানও তিনি তৈরি করে থাকেন।

(0)

Exit mobile version