Site icon changetv.press

বিমানবন্দর থেকে আরও ৩জন হাসপাতালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গেল ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশি থাকায় আরও তিন জনকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান। শুক্রবার (২০ মার্চ) বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার তৌহিদ-উল-আহসান জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় কয়েকটি দেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই সময়ে তিনি বলেছিলেন, গত ২-৩ দিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী আসছেন।

(26)

Exit mobile version