Site icon changetv.press

বিমানবন্দরে নিজের বাচ্চাকে রেখে চলে গেলেন মা !

একটি শিশু কাঁদছে। তার আশেপাশে কেউ নেই। শিশুটির বয়স আনুমানিক সাত বা আট মাস হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে এমন দৃশ্য দেখা গেছে। দুগ্ধপোষ্য এই শিশুকে উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ও অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, সৌদি আরব থেকে আসা এক নারী যাত্রী শিশুটিকে বিমানবন্দরে ফেলে গেছেন। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার পরিবারের অনুসন্ধান করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন,  রাত ২টায় (২ এপ্রিল) সৌদি আরব থেকে এক নারী বাংলাদেশে আসেন। ৫ নম্বর বেল্ট থেকে মালামাল সংগ্রহ করেন তিনি। তার সঙ্গে একটি শিশু ছিল। তিনি সকাল পর্যন্ত বেল্ট এরিয়ায় ছিলেন। সকাল ৮টার দিকে সেই নারী বাচ্চাটিকে বিমানবন্দরে রেখে চলে যান। পরবর্তীতে এই শিশুটি কান্নাকাটি করছিল, আমরা তাকে উদ্ধার করি।

তিনি বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে দুধ খাওয়ার ব্যবস্থা করেছি। এখনও শিশুটি আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সহায়তা নিচ্ছি।

(0)

Exit mobile version