Site icon changetv.press

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাটু প্রতিস্থাপনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কেন্দ্রীয় কমিটি
২৭/৮/এ, তোপখানা রোড, সেগুনবাগিচা,

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য দেশের নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী বহ্নিশিখা জামালী হাটুর অপারেশন করাতে আজ শনিবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে তার হাটু প্রতিস্থাপন করা হবে।আগামীকাল সকালে ড.এম.আলীর নেতৃত্বে হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার এই অপারেশন সম্পন্ন করবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালীর সুস্থতা কামনা করা হয়েছে। রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ বহ্নিশিখা জামালীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

 

 

বার্তা প্রেরক
আকবর খান
রাজনৈতিক পরিষদের সদস্য
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মোবাইল ০১৭২০ ১২৪৫৩৩

(0)

Exit mobile version