Site icon changetv.press

‘বিধাতাই ভালো জানেন, কেনো সবাইকে ঘরবন্দি করলো’

দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। সম্প্রতি পেটে টিউমার অপারেশনের পর এখন বিশ্রামে রয়েছেন। অনেকটাই সুস্থ এই অভিনেত্রী।
চেঞ্জ টিভির সঙ্গে একান্ত ফোনালাপকালে শারীরিক সুস্থতার পাশাপাশি জানান করোনা নিয়ে তার অভিব্যক্তি। বলেন, করোনা একটি আধ্যাত্মিক বিষয়। বিধাতাই ভালো জানেন, তার ইচ্ছা কেনো সবাইকে ঘরবন্দি করলো। প্রকৃতিকে আমাদের অনেক দেওয়ার ছিলো আমরা দিতে পারি নাই। হয়ত আল্লাহর পক্ষ থেকে  দিচ্ছে।
তিনি বলেন, আল্লাহ বন্দি করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে, দেখো আমি পারি। এখনো সময় আছে নিজের জীবন ভালো ভাবে পরিচালনা করো।
নাসরিন আরও বলেন, মে মাসে করোনা আরও ভয়াবহ রুপ নেবে। এর মধ্য দিয়ে ত্রাণ চুরি হচ্ছে, এটা খুব খারাপ। আমাদের উচিত সকলের কাজ করা। এছাড়াও তিনি এই দুর্যোগে চলচ্চিত্র শিল্পীদের নিয়েও কথা বলেন। বলেন, অনেকে লজ্জায় কিছু বলতে পারছে না। অনেকেই কষ্টে আছে এই করোনায়।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।
চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
সাক্ষাতকার লিংক…https://www.youtube.com/watch?v=CdAJNBIwtWI

(13)

Exit mobile version