সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রসারিত করার ক্ষেত্রে অবদান রাখায় বেসামরিক পদক লাভ করেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ।
২৯ জানুয়ারি ( বুধবার) সম্মানজনক এই পদক তুলে দেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান । এসময় তিনি মুহাম্মদ ইমরানের জন্য শুভকামনা করেন এবং সংযুক্ত আরব আমিরাত ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে তার ভূমিকার প্রশংসা করেন ।
রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি দুই দেশের সম্পর্কে উন্নয়নের জন্য আমিরাতের শাসককে ধন্যবাদ জানান ।
(2)

