Site icon changetv.press

বিটিআরসির পাওনা টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ

বিটিআরসির পাওনা প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আগামী তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

আদেশের পর গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান বলেন, আদেশের অনুলিপি পেলে আমরা রিভিউ করবো।

এর আগে, গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ বিষয়ে আদেশের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গ্রামীণফোনের কাছে যে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা দাবি করা হয়েছে, তার মধ্যে বিটিআরসির পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং এনবিআরের পাওনা ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে একজনের মোবাইল ফোন নম্বর তার অজান্তেই আরেকজনের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রামীণফোনকে ৫ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি।

(11)

Exit mobile version