Site icon changetv.press

বিজয় ফুটবল গোল্ড কাপ নিয়ে সৌদিতে চলছে প্রস্তুতি

সৌদি আরব রিয়াদে  ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেজ’ ‘র আয়োজনে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় প্রথম বারের মত আয়োজিত ‘বিজয় গোল্ড কাপ- ২০১৯’ প্রেস ব্রিফিং করেছেন আয়োজক কমিটি ।

বৃহস্পতিবার রাতে রিয়াদের স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে এই আয়োজন করা হয় । আয়োজক কমিটির আব্দুল হালিম নিহনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম । উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পরিচালনা পর্ষদ কাজী হুমাইয়ুন কবির , আসাদুজ্জামান ভুঁইয়া ইলিয়াস , ওমর তালুকদার , রুবেল হোসেন , আব্দুল মতিন মোল্লা , স্পন্সর প্রাণ গ্রুপের রিয়াদ মার্কেটিং ম্যানেজার তন্ময় , ফয়সাল সি সি ক্যামেরার ওনার জি এম ফয়সালসহ টুর্নামেন্টে নিবন্ধিত প্রবাসীদের গঠিত ১৬ টি টিমের ম্যানেজার এবং অধিনায়কবৃন্দ ।

এবারের ‘বিজয় গোল্ড কাপ – ২০১৯’ মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছেন।  টিম গুলো যথাক্রমে
* সৌদি প্রবাসী ফুটবল ক্লাব
* বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা
* প্রবাস বাংলা ফুটবল ক্লাব
* প্রিন্ট টুডে ফুটবল ক্লাব
* প্রাইড অপ বেঙ্গল ফুটবল ক্লাব
* সুলমানিয়া লাইন্স ক্লাব
*শহীদ সালাম স্পোটিং ক্লাব
* ফাইটিং স্ট্রাইকার
* বাথা প্রবাসী ফুটবল ক্লাব
* আল খারিজ ফ্রেন্ডস ক্লাব
* ফ্রেন্ডস সার্কেল ফুটবল ক্লাব
*ইউনাইটেড উজারাত ফুটবল ক্লাব
* ইয়াং স্টার ক্লাব আজিজিয়া
*ওলাইয়া কম্পিউটার মার্কেট কল্যান সমিতি
* সিফা কিংস ফুটবল ক্লাব
* ইউনিক স্পোর্টিং ক্লাব

এদিকে বর্তমানে অংশগ্রহণকারী টিমগুলো নিয়ে প্রস্তুতি ম্যাচ চললেও ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার সম্ভাবনার কথা জানান আয়োজকরা ।

(51)

Exit mobile version