Site icon changetv.press

বিজয় দিবস উপলক্ষ্যে ১৪ দলের আলোচনা সভা আজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ বুধবার দুপুর ২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি আলোচনায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

 

(3)

Exit mobile version