Site icon changetv.press

বিজয়নগরে বন্যার কবলে বিদ্যালয়…

গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে বেড়ে যায় পানি। তলিয়ে যায় তিতাস বিধৌত ব্রাহ্মবাড়িয়া, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মুল রাস্তাসহ অনেক ছোট বড় রাস্তা ও বেশ কয়েকটি গ্রাম।

ভেঙে যায় রামপুর-মনিপুর মূল রাস্তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা। ফলে অনেক সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। যানবাহন চলাচলেও বেশ অসুবিধা সৃষ্টি হচ্ছে । এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ জণগন। এমন কি রাস্তা ভাঙ্গনের ফলে বাড়ছে অনেক সড়ক দুর্ঘটনাও।

এদিকে বন্যার পানিতে আবদ্ধ হয়ে পড়েছে প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের ফারাঙ্গা, আলগা বাড়ি, আলাকপুর,আমানপুর, ও শিকারপুর গ্রাম। দুর্ভোগে পড়ে হাজার হাজার পরিবার। নৌকাবিহীন ঘর থেকে বের হতে পারছে না মানুষ। শুধু তাই নয়, দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডায়েরিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন পানি জনিত রোগ। এতে বেশিরভাগই সংক্রমিত পরিবারের বৃদ্ধ ও শিশু।

এদিকে চিকিৎসা সেবা পাচ্ছে না অসহায় মানুষেরা। চর ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের কার্যালয় থেকে জানিয়েছেন, আমরা পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় গুলোকে বন্যা দূর্গত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছি। এবং অত্র পরিবার গুলোর খাবার ও চিকিৎসাসহ অন্যান্য ব্যবস্থা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

(0)

Exit mobile version