Site icon changetv.press

বিজ্ঞানীদের বিচলিত দেখে ঠিক কী ঘটেছে জানতে চান মোদি

চাঁদে নামার ১৫ মিনিট আগে বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতেই ব্যর্থ হয়ে যায় চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডার এর মিশন।

এ ঘটনায় মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সে সময় ইসরোর কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সঙ্গেই অবস্থান করছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন তিনি।

বিজ্ঞানীদের বিচলিত দেখে ঠিক কী ঘটেছে জানতে চান মোদি।

পরে বিজ্ঞানীদের আশ্বস্ত করে তিনি বলেন, জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভেঙে পড়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য দেশ গর্বিত।

আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখাবে জানিয়ে মোদি আরো বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সার্বিকভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।

চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণ করে স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত। তবে অবশেষে ইসরোর বিজ্ঞানীরা মিশন সফলের বার্তা দিতে পারেনি।

(34)

Exit mobile version