Site icon changetv.press

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ গুলি করে হত্যা করেছে ১ জন বাংলাদেশিকে। নিহত ব্যক্তির নাম মোঃ আলম (৪০)। রবিবার ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আলম বিরল উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরে মোঃ আলম ধর্মজৈন এলাকার সীমান্ত পিলার নং ২০/১০-এস মহাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসার সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

(7)

Exit mobile version