Site icon changetv.press

‘বিএনপি রাজনীতিতে উভয় সংকটে’

বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে। বিএনপি ভোটারদের ওপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

(0)

Exit mobile version