Site icon changetv.press

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ

চিকিৎসাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবস্থা মরণাপন্ন। নিউইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপি’র একাধিক সূত্র জানা যায়, সাদেক হোসেন খোকা কিছুদিন আগে থেকেই কিডনির নানা সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় সোমবার থেকে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তিনি স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি আছেন। প্রায় তিন সপ্তাহ আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া ও আব্দুস সবুর মঙ্গলবার রাতে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না।

কয়েকদিন আগে তাকে ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই।

সাবেক এই মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।

(5)

Exit mobile version