Site icon changetv.press

বিএনপি নেতা ও সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদন্ড

বিএনপি নেতা এবং সংসদ সদস্য হারুন অর রশীদকে শুল্কমুক্ত গাড়ি বিক্রির অপরাধে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

এছাড়াও ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
হারুন অর রশীদ বিগত ৩০ ডিসেম্বরের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের একটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।

(27)

Exit mobile version