Site icon changetv.press

বিএনপির সমাবেশ ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব

১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রস্তুত রয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সমাবেশ ঘিরে র‍্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধুমাত্র এই জনসমাবেশ ঘিরে নয় আমরা সবসময় জননিরাপত্তা, দেশীয় ভাবমূর্তি রক্ষা, বিদেশীদের কাছে যেন দেশীয় ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সচেষ্ট রয়েছি সেদিকে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব।

আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে, যোগ করেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, বিএনপির জনসমাবেশ ঘিরে র‍্যাবের পক্ষ থেকে রুটিন পেট্রল থাকবে, চেকপোস্ট থাকবে, সাইবার ওয়ার্ল্ডে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। কোনো ধরনের উসকানিমূলক প্রচার-প্রচারণা চালিয়ে নাশকতার চেষ্টা না হয়, সেজন্য র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবে।

(0)

Exit mobile version