Site icon changetv.press

বিএনপির ভাইস চেয়ারম্যান ওমর ডেঙ্গুতে আক্রান্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলেকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন।

পরে তিনি হৃদরোগে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর খোঁজ নেন। তাকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু তার ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

(12)

Exit mobile version