Site icon changetv.press

বিএনপির বক্তব্যই প্রমাণ করে কুমিল্লার ঘটনায় তাদেরই ইন্ধন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে দেশের মানুষ হাসে। সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, কুমিল্লার ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল।”

শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলাছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের সভাপতি পদে ২৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৯ প্রার্থী রয়েছেন। তবে এদিন কমিটি গঠন করা হয়নি।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “সরকার দেশ চালায়, সরকার সব সময় চায় দেশে শান্তি-শৃঙ্খলা থাকুক। মির্জা ফখরুল বলেছেন, ‘সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে’। তিনি কি মানুষকে বোকা ভেবেছেন? এতে দেশের মানুষ হাসে।”

(0)

Exit mobile version