Site icon changetv.press

বিএনপির কেউই করোনায় এগিয়ে আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে বাংলাদেশে এখন প্রতিদিনি মৃত্যুর খবর মিলছে । সেই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও।

করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ে আজ দুপুরে এক জরুরি সভার মাধ্যমে  স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে , আক্রান্ত হয়েছে আরও ২৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১৭ জনে। আর মৃত্যু সংখ্যা ১৩ জন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বিএনপির একজনও করোনা প্রতিরোধে এগিয়ে আসছেনা বলে অভিযোগ করেছেন। বলেন, তারা শুধু বলে যান , বাস্তবে তারা এখন পর্যন্ত কেউই এগিয়ে আসেনি। এসময়ে তিনি করোনা নিয়ে বিএনপি নানা বিভ্রান্তিমুলক কথা বলছেন বলেও অভিযোগ করেন।

এছাড়াও ওই সভায় মন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।

এদিকে সভায় মন্ত্রী বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

(30)

Exit mobile version