Site icon changetv.press

‘বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতো’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে আন্দোলনের কথা গত একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই।
তিনি সোমবার সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে।

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।

আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি বলে মনে করেন ওবায়দুল কাদের।

(0)

Exit mobile version