Site icon changetv.press

বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ ভোর রাত তিনটার দিকে নরসিংদীর শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছেন, প্রাইভেট কারটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা সিলেটে ঘুরতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে শিবপুরে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা চার যাত্রী নিহত হন। একজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ওই পাঁচজন সিলেটের কয়েকটি জায়গায় বেড়াতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদী ও শিবপুরের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

(19)

Exit mobile version