Site icon changetv.press

বারবারোস সিরিজে এঞ্জিন আলতান দোজাতাইন

শীঘ্রই শুরু হচ্ছে তুরস্কের ব্যয়বহুল টিভি সিরিজ খাইরুদ্দিন বারবারোস।এই সিরিজটিতেও অভিনয় করেছেন দিরিলিস আর্তুগ্রুল সিরিয়ালের আর্তুগ্রুল গাজী খ্যাত অভিনেতা এঞ্জিন আলতান দোজাতাইন।

দিরিলিস আর্তুগ্রুল এর মতো এই সিরিয়ালটিও তুরস্কের জনপ্রিয় টিভি চ্যানেল টিআরটি তে প্রচারিত হবে। খাইরুদ্দিন বারবারোস(হিজির রেইস) চরিত্রে অভিনয় করবেন তুর্কি অভিনেতা উলাস দানুবে আস্টেপে। তবে সিরিজে চারজন প্রধান চরিত্র থাকবেন। ইসহাক রেইস,আরুস রেইস,হিজির রেইস,ইলিয়াস রেইস!এরা চার ভাই,প্রধান চরিত্রে থাকবেন।

আর আমাদের সবার প্রিয় ইঞ্জিন আলতান এর চরিত্রের নাম আরুস রেইস,সেও খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সিরিজটি রিলিজ হওয়ার কথা সেপ্টেম্বরের দিকে,পরিচালক হয়তো কিছুটা চমক দিয়ে আরও আগে প্রচার করতে পারে। তুরস্ক সহ পুরো বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের এখন আগ্রহের কেন্দ্রবিন্দু এঞ্জিন আলতান দোজাতাইন অভিনীত এই বারবারোস সিরিয়ালটি।

(0)

Exit mobile version