আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন।
জ্বালানি তেলের দামবৃদ্ধিসহ দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বর্তমান সরকারের সময়ে কোন ধরণের পণ্যের কেমন দাম বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন।
বামদের হরতালে বিএনপি সমর্থন দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগেই বলেছি যে কোনো দলের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন সবসময় সমর্থন করি আমরা।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ছাড়াও বিএনপি সদস্যবৃন্দ আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
(0)

