ডোমার, নীলফামারী: পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ও জনপ্রিয় সামাজিক সংগঠন ‘হৃদয়ে ডোমার’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ডোমার পৌরসভার সেলেটম্যান্ট অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা ‘হৃদয়ে ডোমার’ এর বিগত ১৬ বছরের সামাজিক কর্মকাণ্ড, যুব সমাজকে সম্পৃক্ত করার প্রয়াস, এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। একইসাথে বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সমৃদ্ধির কথা তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সকল সমস্যা সমাধান নিয়ে আলোচনা, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় ‘হৃদয়ে ডোমার’ কর্তৃপক্ষ
(0)

