বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস করতে নামবেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তা হলেই টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ হবে ১০০০টি ম্যাচ। অর্থাৎ ২০ ওভারের ফরম্যাটের ১০০০তম ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর তা স্মরণীয় হয়ে থাকছে বাংলাদেশ-ভারতের জন্য।
সাড়ে ১৪ বছরের মধ্যেই চার অঙ্কে নাম লিখিয়ে ফেলতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ম্যাচটি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলেছে পাকিস্তানই। সবচেয়ে বেশি ৯০টি জয়ও তাদের (চলতি ম্যাচ বাদে)। এছাড়া একশ’র বেশি ম্যাচ খেলেছে আরও ৭টি দল। বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে ৮৯টি ওভারের ম্যাচ।
(12)

