বাংলাদেশকে ৩ লাখ ডলার (প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা) অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনা মোকাবিলায় জন্য শনিবার (২৮ মার্চ) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অনুদানের বিষয়টি ।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় এডিবির কাছে সহায়তা চেয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে এডিবি ৬৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৯০০ কোটি টাকা) বাংলাদেশকে ঋণও দেবে। এডিবির সদস্যভুক্ত ৬৮টি দেশ এই সহজ শর্তের ঋণ ব্যবহার করতে পারে। এই ঋণে সুদের হার মাত্র দুই শতাংশ।
(13)

