Site icon changetv.press

বাংলাদেশ অর্থনীতিতে শক্তিশালী সূচকে ৯ম স্থানে

করোনা মহামারির এই সময়ে বিশ্বের উদীয়মান অর্থনীতির ৬৬ দেশের মধ্যে বাংলাদেশকে নবম শক্তিশালী অর্থনীতি হিসেবে তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক ব্যবসা ও বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ইকোনমিস্ট।

উল্লেখিত চার সূচক হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে ভালো দেখানো হয়েছে। তালিকায় চীন, ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশ।

৪ টি নির্বাচিত খাত হলো- সরকারি ঋণ জিডিপির কত শতাংশ, বৈদেশিক ঋণ (সরকারি ও বেসরকারি উভয়ই), ঋণ গ্রহণের ব্যয় এবং রিজার্ভের আওতা।

তালিকার শীর্ষে বতসোয়ানা এবং ভেনেজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে।

এছাড়া তালিকায় ২য় অবস্থানে আছে তাইওয়ান, এরপর একে একে রয়েছে দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব ও নবম স্থানে আছে বাংলাদেশ। দশম স্থানে রয়েছে চীন। দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে ভারত ১৮ নম্বরে রয়েছে। পাকিস্তান রয়েছে ৪৩ নম্বর অবস্থানে।

(5)

Exit mobile version