Site icon changetv.press

বাংলাদেশে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত: আইইডিসিআর

বাংলাদেশেও আঘাত হানলো করোনা ভাইরাস।

তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর )। আজ বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর’র মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। পুরুষ দুইজন ইতালি থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।

তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।

(108)

Exit mobile version