Site icon changetv.press

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে যে তথ্য দিয়েছেন তার সঙ্গে দেশের মানুষ একমত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (২৬জুলাই) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০০৪ সালে ইন্ডিয়ার নেতারা আমাদের বারবারই জিজ্ঞেস করতেন যে, বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ কত? আমি যখনই বলতাম, এটা ১০-এর কাছাকাছি, তখন তাঁরা বলতেন এটা ৮ পারসেন্ট। আজ বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ১২ শতাংশের কাছাকাছি। প্রধানমন্ত্রী নির্বাচনে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আস্থা রাখায় এটা সম্ভব হয়েছে।’

প্রিয়া সাহার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা । প্রিয়া সাহা যা বলেছেন দেশে এসে তার প্রমাণ দিতে হবে।

(7)

Exit mobile version