সদ্য দায়িত্ব পাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি প্রশংসা করলেন বাংলাদেশ দলের। রোববার এক টুইট বার্তায় উঠে আসে তার প্রশংসার কথা।
টুইটে লিখেছেন , ‘কঠিন পরিস্থিতির মধ্যে ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ। খুবই ভাল করেছে বাংলাদেশ।’
ভারত সফরে আসার আগেই তীব্র ডামাডোলের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। আইসিসির শাস্তির কোপে পড়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। খেলতে যাননি তামিম ইকবালও। ইনজুরির কারণে নেই সাইফউদ্দিন। তবুও ভারতকে নিজেদের সামনে দাঁড়াতে দিলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের কথায়, ‘আমাদের দলটা একটু অনভিজ্ঞ। যেটা মাঠে ধরা পড়েছে। আশা করব, এই ভুল থেকে শিক্ষা নিতে পারবে দল।’
নিজেদের ভুলের কথা জানালেও বাংলাদেশের প্রশংসা করছেন রোহিত। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃতিত্বকে একটুও খাটো করলে চলবে না।’
(10)

