Site icon changetv.press

বরিশালে করোনা সন্দেহের আরও ২ জনের মৃত্যু

বরিশাল ও পটুয়াখালীতে করোনা সন্দেহের দুইজন মারা গেছেন । একজন নারী ও একজন পুরুষ ।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা ২০ মিনিটে করোনা ইউনিটে মারা যাওয়া অপর রোগী জাকির হোসেন (৪০) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী হাসপাতাল থেকে তাকে শেবাচিমে প্রেরণ করা হয়। পরবর্তীতে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে মৃত্যুবরণ করা দু’জন রোগীরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগীর মৃত্যুর পর বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

(11)

Exit mobile version