Site icon changetv.press

বন্যাকবলিত ৩৩ জেলায় মৃতের সংখ্যা ২০২

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ৩০ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়ে দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা দুই শ অতিক্রম করেছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে ১৬৯ জন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ১৭ জন, ডায়রিয়ায় ১ জন এবং অন্যান্য কারণে ২ জনসহ মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ৩ জনের এবং সাপের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে ২ জন, রংপুর ৩ জন, সুনামগঞ্জে ৮ জন, সিরাজগঞ্জে ১৫ জন, জামালপুরে ৩১ জন, টাঙ্গাইলে ৩১ জন, রাজবাড়ীতে ২ জন, মানিকগঞ্জে ১৯ জন, ফরিদপুরে ১ জন, নেত্রকোনায় ৬ জন, গাজীপুরে ৩ জন এবং গোপালগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।

(3)

Exit mobile version