Site icon changetv.press

বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানীর ১১ নম্বর রোডের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে আরো দুটি ইউনিট যোগ হয়ে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।

(0)

Exit mobile version