Site icon changetv.press

বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত চেয়ে মোনাজাত করা সেই মহিলা লীগ নেত্রী ক্ষমা চাইলেন

বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গাজীপুর মহানগর মহিলা লীগ নেত্রী জোসনা বেগম মোনাজাত করেছিলেন। সেখানেই বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত চেয়ে তিনি মোনাজাত করেন। আর এই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

তবে জোসনা বেগম এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) পূবাইল মিরেরবাজার নিজ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

শুক্রবার বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে এ মোনাজাত পরিচালনা করেন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম।

মোনাজাতে তিনি বলেন, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে তার ফ্যামিলিসহ সবাইকে হত্যা করেছে, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও।

মোনাজাতে তিনি আরো বলেন, আল্লাহ তুমি জননেত্রী শেখ হাসিনার হায়াত বাড়িয়ে দাও। যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করছে, এজন্য তার হায়াত বাড়িয়ে দাও।

তার এ মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি দেখে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন।

(45)

Exit mobile version