Site icon changetv.press

বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে এবার নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

জানা গেছে, চলচ্চিত্রটি নির্মাণ করবে হায়দার ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হায়দার এন্টারপ্রাইজ। ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্রের পৃষ্ঠপোষক ও স্পন্সর হিসেবে থাকছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে সিকদার গ্রুপের প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলচ্চিত্রটি নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে দুই প্রতিষ্ঠান। চলচ্চিত্রটি নির্মাণ শেষে এর বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তার পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে।

অনুষ্ঠানে জানানো হয়, চলচ্চিত্রটির নির্মাতা ও কলাকুশলী কারা থাকছে তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানানো হবে।

(18)

Exit mobile version