Site icon changetv.press

বঙ্গবন্ধুকে অবমাননা; চাকরি হারালেন ঢাবি শিক্ষক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক মোর্শেদ হাসান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন।

৯ সেপ্টেম্বর, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেটের ওই নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, সভায় বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগে অভিযুক্ত অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সে সময় অধ্যাপক মোর্শেদকে বরখাস্ত করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেয়া হয়।

(0)

Exit mobile version