Site icon changetv.press

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান আর নেই

ঢাকার ল্যাবএইড হাসপাতালে থাকা বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন । ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সকাল ৮টা ১৫ মিনিটে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার পৈতৃক বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। গত শতকের ৮০ দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী কিছুকাল আগে মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি।

২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মান্নান। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি।

(16)

Exit mobile version