Site icon changetv.press

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার জ্যঁ ক্যাসটেক্সের করোনা শনাক্ত হয়েছে বলে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়। খবর এএফপির।

ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তারও করোনা ‘পজিটিভ’ আসে।

করোনা শনাক্ত হওয়ার পর জ্যঁ ক্যাসটেক্স ১০ দিন আইসোলেশনে থাকবেন বলে তার দপ্তর জানায়। তবে তিনি এ সময় তার কাজ চালিয়ে যাবেন।

(0)

Exit mobile version